বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাইকগাছার দেলুটি ইউনিয়নে আবারো ভাঙ্গন

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নে আবারো ভাঙ্গন,নড়া নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি গ্রামের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লাখ লাখ টাকার মাছ ও ফসলী জমির ক্ষতি হয়েছে। বলে জানা গেছে। নষ্ট হয়েছে প্রায় আড়াইশ বিঘা জমির আমন ফসল। এখন স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করার চেষ্টা চলছে।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার লতার ইউনিয়নের এ ভাঙন দেখা দেয়। রোববার সকালে নদীতে ভাটা শুরু হলে পানি কমতে শুরু করে। তখন শতশত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন।

স্থানীয় অর্ঘ্য মল্লিক জানান, নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি ও অতি বর্ষণের ফলে নড়া নদীর তীরবর্তী রেখামারি স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে যায়। রাস্তাটির ভাঙন স্থানে দীর্ঘদিন একটা বড় গর্ত ছিল। শনিবার রাত ১২টার দিকে সেখানে ভাঙন দেখা দেয়। এতে ভেসে গেছে অসংখ্য চিংড়ী ঘের ও ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪-৫টি বসতবাড়ি। এখন ১১টি গ্রামের মানুষ আতঙ্কে আছেন।

পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি। এলাকাবাসী স্বেচ্ছা শ্রমে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেছে। আমরা বাঁশ, জিও-ব্যাগ সরবরাহ করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews