রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

কোস্টগার্ডের অভিযানে ২১ কেজি হরিণের মাংসসহ দুইজন আটক

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা::গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের জেলিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি হরিণের মাংসসহ দুই চোরাশিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

আটক দুই চোরা শিকারী হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা মশিউর রহমান শামিম (৪৭) ও মো. লুৎফর রহমান (৬০)।

২০ অক্টোবর রবিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল ২০ অক্টোবর রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার জেলিয়াখালি এলাকায় মোটর সাইকেলে করে পাচার করার সময় ২১ কেজি হরিণের মাংসসহ দুই চোরাশিকারিকে আটক করে।

আটক দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফারির ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews