1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

দাকোপে ভেঙ্গে যাওয়া পাউবো’র বেড়িবাঁধ অবশেষে আটকাতে সক্ষম হয়েছে

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপের লক্ষ্মীখোলা পিচের মাথায় দুই দুইবার ভেঙ্গে যাওয়া পাউবো’র বেড়িবাঁধটিতে গত দুইদিন পর অবশেষে বাঁধটি আটাকাতে সক্ষম। গ্রামবাসীর মধ্যে দীর্ঘ প্রায় ৪৬ ঘন্টার বাঁধ ভাঙ্গা উদ্যোগ আর উৎকন্ঠার অবসন হওয়ায় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাঁধটি আটকানোর পর এখন চলছে বাঁধটির উপর অন্যান্য কাজ।
সজেমিনে ঘুরে এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, গত ১৮ অক্টোবর শুক্রবার গভীর রাতে ভদ্রা নদীর প্রবল জোয়ারের তোড়ে উপজেলার পাউবো’র ৩১নং পোল্ডারের পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা পিচের মাথা নামক স্থানে ৫০মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়। ১৯ অক্টোবর শনিবার দুপুরে ভাটায় পানি নেমে যাওয়ার সাথে সাথে পাউবো’র নেতৃত্বে ভাঙ্গন স্থানে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব ব্যগসহ অন্যান্য মালামাল ফেলে রাত ওইদিন আনুঃ ৮টার দিকে বাঁধটি আটকাতে সক্ষম হন। কিন্তু বাঁধটি আটকানোর ৬ ঘন্টা যেতে না যেতেই শনিবার দিবাগত রাত আনুঃ ২টার দিকে ভদ্রা নদীর প্রবল জোয়ারের তোড়ে বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। বাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকে পড়া নদীর পানি আবারও নেমে গেলে ২১ অক্টোবর দুপুরের আগেই বাঁধটি আটকাতে সক্ষম হয়েছেন। অবশেষে এ বাঁধটি আটকাতে সক্ষম হওয়ায় এখন গ্রামবাসীর মধ্যে এখন স্বস্তি ফিরে এসেছে।
ষাটের দশকে নির্মিত ৩১নং পোল্ডারের বেড়িবাঁধে অদ্যবদি পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ পোল্ডারে দীর্ঘ পরিকল্পনা নিয়ে দ্রুত সংস্কার করা না হলে আবারও আইলারমত মহাবিপর্যয় মানুষের মাঝে নেমে আসতে পারে। তাই নদী শাসন ও দীর্ঘ স্থায়ীত্বের পরিকল্পনা নিয়ে এ পোল্ডারের বাঁধ নির্মাণের দাবী জানান।
উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন,লক্ষ্মীখোলা পিচের মাথায় পাউবো’র বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হওয়ার নদীর পানিতে কৃষকের কয়েক’শ একর জমির রোপা আমন ফসলের ক্ষেত তলিয়ে যায়। তবে কিছু কিছু কৃষকের আমন ফসলীর জমি নিচু থাকার কারণে সেখানে এখানো পানি তেমন একটা নামেনি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার বলেন,লক্ষ্মীখোলা পিচের মাথায় ভেঙ্গে যাওয়া পাউবো’র বাঁধে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব,ছিনথেক,জিও ব্যাগ ফেলে বর্তমানে পানি ঢোকা বন্ধ করে বাঁধটি আটকানো সম্ভব হয়েছে। এখন বাঁধটি রক্ষার জন্য বাঁধের উপর অন্যান্য কার্যক্রম চলছে। আশাকরি রাতের মধ্যেই সকল কাজ সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট