1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

বেনাপোল বন্দরে ২৫-এর পরিবর্তে ৫ শতাংশ শুল্কে ২ লাখ ৩২ হাজার ৮৪০ পিস ডিম খালাস

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করে আনা ডিমের চালান ৫ শতাংশ শুল্কে সোমবার (২১ অক্টোবর) থেকে খালাস দেওয়া শুরু করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। আগে ২৫ শতাংশ শুল্কে খালাস দেওয়া হতো।

চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাবেন আমদানিকারকেরা। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, আজ সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিমের একটি চালান আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশন কাস্টমস থেকে খালাস নিয়েছেন। আগে প্রতিটি ডিমে ১ টাকা ৮৩ পয়সা শুল্ক দিতে হতো। এখন থেকে প্রতিটি ডিম মাত্র ৭৬ পয়সা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এখন থেকে ভারত থেকে আমদানি করা নতুন চালানের প্রতিটি ডিম ৯ টাকায় পাইকারি বাজারে বিক্রি করতে হবে।

গত শনিবার (১৯ অক্টোবর) রাতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে হাইড্রোল্যান্ড সলিউশনের ডিমের চালান। কম শুল্কে (৫ শতাংশে) ডিমের চালানটি ছাড় করতে দুইদিন সময় বেশি লেগেছে আমদানিকারকের। ডিমের এই চালানটি কাস্টমস থেকে ছাড় করতে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল এন্টার ন্যাশনাল।

বাজার দর নিয়ন্ত্রণে এবং সরবরাহ বাড়াতে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শুল্ক কমানোর একটি আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রবিবার (২০ অক্টোবর) এই নির্দেশ আসে বেনাপোল কাস্টমসে।

এদিকে, ডিম আমদানি বাড়লেও বাজারে কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। এখনও ৬০ টাকা দরে প্রতি হালি ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের।

আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজিব বলেন, সরকার নির্ধারিত কম শুল্কে বন্দর থেকে ডিম খালাস নিতে দুইদিন দিন বেশি সময় লেগেছে। আজ পণ্য চালানটি ৫ শতাংশ শুল্কে খালাস নিয়েছি। এখন দাম আগের চেয়ে কমবে। প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, দুইদিন দিন পর বন্দর থেকে আমদানিকারক ডিমের চালান খালাস নিয়েছেন। আমদানিকারকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। পূর্ব নির্ধারিত ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ শুল্কায়নে চালান খালাস দেওয়া হয়েছে।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে প্রায় ১০ লাখ ডিম আমদানি হয়েছে। একটি মাত্র আমদানিকারক প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করেছে। সরকারের তরফ থেকে কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান এখনো ডিম আমদানি করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট