রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

মালয়েশিয়ায় জুমার নামাজ না গেলে ২ বছর কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে যৌক্তিক কারণ ছাড়া শুক্রবারের জুমার নামাজ না পড়লে সর্বোচ্চ ৩ হাজার রিঙ্গিত জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। শরিয়াহ ফৌজদারি অপরাধ (তাকজির) আইন ২০১৬ অনুযায়ী এ নিয়ম প্রযোজ্য হবে। সংবাদমাধ্যম মালয় মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রাষ্ট্রের তথ্য, দাওয়াত ও শরিয়াহ ক্ষমতায়ন বিষয়ক নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ খলিল আবদুল হাদী জানান, এর আগে টানা তিনবার জুমার নামাজ না পড়লে শাস্তির বিধান ছিল। তবে এখন একবার বাদ গেলেই আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ‘এটি শুধু ধর্মীয় প্রতীক নয়, মুসলমানদের আনুগত্যের প্রকাশও বটে। তাই এর শাস্তি হবে সর্বশেষ পদক্ষেপ, যখন বারবার মনে করিয়ে দেওয়া সত্ত্বেও কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ আদায়ে গাফিলতি করবে।’

প্রতিবেদনে বলা হয়, প্রদেশের মসজিদগুলোর প্রাঙ্গণে সচেতনতামূলক ব্যানার টানানোসহ আইন বাস্তবায়নে প্রচারণা চালানো হবে। প্রয়োজনে জনগণের অভিযোগ ও টহল অভিযানের মাধ্যমে তেরেঙ্গানু ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে ব্যবস্থা নেবে।

আগে এ সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ১ হাজার রিঙ্গিত জরিমানার বিধান ছিল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews