মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

নকীব মিজানুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় ঐক্য জোটের সড়ক অবরোধ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে খুলনা–মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃষ্টি উপেক্ষা করে সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে এ কর্মসূচি শুরু করলে মহাসড়কে শতশত যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন সর্বদল সংগ্রাম কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি ও কামরুল ইসলাম গোড়া। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। তবে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। এ ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুসে ওঠে বাগেরহাটবাসী। চারটি আসন বহাল রাখার দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এরই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে তারা।

আসন কমানো না বহাল রাখার বিষয়ে আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews