1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

বটিয়াঘাটায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত,হাসপাতালে চিকিৎসাধীন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এব্যাপারে ভূক্তোভগীদের পক্ষ থেকে সমীর মন্ডল গতকাল ২১ অক্টোবর সোমবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভেন্নাবুনিয়া এলাকার বাদী সমর মন্ডলের পুত্র সমীর মন্ডল(৪০) সাথে বিবাদী একই এলাকার অনিমেষ মন্ডলের পুত্র অনিক মন্ডল (২৫) গংদের সাথে জমিজমা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। তারাই ধারাবাহিকতায় গতপরশু সোমবার বিবাদীদের বাড়িতে হাঁস যাওয়ায় উক্ত হাঁস আটকিয়ে রেখে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে স্বামী ও স্ত্রীকে রক্তাক্ত জখম করে এবং স্ত্রী রনজিতাকে টেনে হেঁচড়ে মাটিতে পুঁতে চেষ্টা চালায়। পরবর্তীতে বাদীদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে ভূক্তভোগীরা বিবাদীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট