রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

বেনাপোলে ২০০৬ সালে লগিবৈঠার তান্ডবে জামায়াত শিবির হত্যার বিচারের দাবিতে সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্ট থানার দারুল উলুম সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে ২০০৬ সালে আওয়ামী সরকারের লগিবৈঠার তান্ডবে জামায়াত শিবির হত্যার বিচারের দাবিতে মিছিল সমাবেশ করেছে।সমাবেশ শেষে আছর নামাজের পর বিশাল এক মিছিল বেনাপোল বাজার প্রদক্ষিণ করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামের থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, আলহাজ্ব মতিয়ার রহমান সহ আরও অনেকে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর বলেন, ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা ১৪ জন মানুষকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন জামায়াতের উপর অমানবিক নির্যাতন চালায়। এ হত্যা কান্ডের বিচার দাবী করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews