শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘ডানা’, বঙ্গোপসাগরে ২ নম্বর সতর্ক সংকেত

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৪ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যেন স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় যেতে-পারে।

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক মোস্তফা কামাল বলেছেন, ঘুর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে আঘাত করলেও এর প্রভাব ভালোভাবে পড়বে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপরে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। উপকূলে ভারি বৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews