সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান

রাতেও বঙ্গভবনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নিচ্ছেন।

এদিন আন্দোলনকারীদের ঘিরে উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে। বঙ্গভবনের প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এপিবিএন ও বিজিবির সদস্য মোতায়েন রয়েছে।

বুধবার রাত ৮টার দিকে বঙ্গভবনের মূল ফটকের সামনে এই দৃশ্য দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনের সামনে কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। ইব্রাহিম সাব্বির নামে এক শিক্ষার্থী জানান, তারা এখানে সারা রাত অবস্থান করেছেন এবং রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত এখান থেকে যাবেন না।

সায়েদাবাদ থেকে আসা গৃহিণী জাহানারা বলেন, আমি শিক্ষার্থীদের সাপোর্ট দিতে এসেছি। খুনি হাসিনার নির্বাচিত কোনও ব্যক্তিকে জনগণের সরকারে রাখা যাবে না। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের মানুষ মারছে। তার উচিত সম্মান নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করা।

বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বঙ্গভবনের প্রধান ফটকের সামনে কাটাতারের ব্যারিকেড বসানো হয়েছে যাতে আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে না পারে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews