রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

সুস্থভাবে বেঁচে থাকার জন্য টিকার গুরুত্ব অপরিসীম- মহাপরিচালক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন বলেন, এইচপিভি টিকার মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তাই নিজে টিকা দিতে হবে এবং অন্যকে টিকা দিতে উৎসাহিত করতে হবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই টিকার গুরুত্ব অপরিসীম।
তিনি বৃহস্পাতিবার খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভাগের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিটি কিশোরী যাতে টিকার আওতায় আসে সেদিকে নজর দিতে হবে। টিকার মাধ্যমে আমাদের রাষ্ট্রের অর্থনীতির ওপর যে চাপ সৃষ্টি করবে তা যেন পুরোপুরি যুক্তযুক্ত হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
প্রসঙ্গত, খুলনা বিভাগে প্রায় আট লাখ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলায় ৭১ হাজার তিনশত ২৮ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ কাজী আফজালুর রহমান, প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মাসুদুর রহমান, খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক বিকাশ কুমার দাস, সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ গৌতম কুমার পাল, আবু নাসের হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছাঃ মাকামী মাকছুদা উপস্থিত ছিলেন।
সকালে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ খুলনা কলেজিয়েট গালর্স স্কুল এন্ড উইমেন্স কলেজে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews