সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

বটিয়াঘাটায় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই জনকে আটক করল কোস্টগার্ড

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

মনির হোসেন :: কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে। আটক প্রতারক চক্রের সদস্যরা হলেন মো. সাহেদ হোসেন (৩০) ও তার সহযোগী ফুজ্জাত আলী (৩২)।

২৭ অক্টোবর রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযানে ২৬ অক্টোবর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০৮ পিস ইয়াবা, এক কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাকসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটক মাদক কারবারি ও প্রতারকচক্রের দুই সদস্য সেনাবাহিনী এবং পুলিশের পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও তাদের কাছ থেকে সেনাবাহিনী ও পুলিশের ভুয়া পরিচয়পত্র ও বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং অন্যান্য আলামতসহ আটক দুই মাদককারবারিকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক পাচারকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নাশকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতারোধে কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews