1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনায় দিনে দুপুরে ডাকাতি সংঘটিত আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ শাহীন হোসেন :: খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা কালীবাড়ি বাজারে দত্ত জুয়েলার্স নামক একটি জুয়েলার্সে সঙ্ঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়েছে।
আজ দুপুর দেড়টার দিকে ৪-৫ জনের একদল দুর্বৃত্তরা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে জুয়েলার্সের ভেতরে প্রবেশ করে ।

এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই দোকান মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও দোকানের স্বর্ণালংকার লুট করে সাদা একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় দুজন পথচারী সহ দোকান মালিকের ছেলে আহত হয়েছে।

এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক প্রচেষ্টায় পার্শ্ববর্তী খানজাহান আলী থানা এলাকার পথের বাজার চেকপোষ্টে গাড়ির ড্রাইভার সহ গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট