শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডন্টে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি।

ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূসট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় বুধবার দুপুরে) ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দপ্তরের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নিজের জয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই ট্রাম্প এই বিজয় ভাষণ দেন।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews