শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

পাইকগাছায় শহীদ করুণাময়ী সরদারের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা। প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় লবনপানি ঘের বিরোধী আন্দোলনে নিহত শহীদ করুণাময়ী সরদারের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমিহীন সংগঠনের উদ্যোগে উপজেলার দেলুটির হরিণখোলা করুণাময়ী স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভূমিহীন সংগঠনের আহবায়ক উর্মিলা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজেরা করি এনজিওর কেন্দ্রীয় প্রতিনিধি রেজানুর রহমান, খুলনা বিভাগীয় সমন্বয়ক পবিত্র চন্দ্র সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার, গোলাম মোস্তফা ও আতিয়ার রহমান সহ এনজিও প্রতিনিধি ও ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বাণিজ্যিক চিংড়ি চাষ বন্ধ করে কৃষি জমি রক্ষা করা, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা, দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, খাস জমি জলাতে ভূমিহীন ও মৎস্যজীবীদের অধিকার দেওয়া, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করা, নদী খনন করে জলাবদ্ধতা নিরসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews