রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

অন্তর্বর্তী সরকারের ৩ মাসের কাজের অগ্রগতি প্রকাশ

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। গত ৮ নভেম্বর অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি হয়েছে। এ সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করেছে, তার তথ্য প্রকাশ করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের অগ্রগতি আলাদা আলাদাভাবে তুলে ধরে।

যেমন গত তিন মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতি হিসেবে বিভিন্ন নিয়োগ, বদলি ও পদোন্নতিকে তুলে ধরা হয়েছে। এ সময়ে সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্ম সচিব পদে ২২৬ জন ও উপসচিব পদে ১২৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। যুগ্ম সচিব পদে ৯৬ জন ও উপসচিব পদে ১৮৯ জনকে বদলি করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় কমিশনার পদে ৪ জন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে ৩ জন, জেলা প্রশাসক পদে ৫৯ জন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে ১১৮ জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ১৬৫ জন কর্মকর্তাকে নিয়োগ বা বদলি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মোটাদাগে সরকারের বড় পাঁচটি কাজের কথা তুলে ধরেছিলেন। সেগুলো হলো—

১. স্মুথ একটি ট্রানজিশন (শান্তিপূর্ণভাবে পরিবর্তন) হয়েছে।
২. একটি ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি উদ্ধার হয়েছে।
৩. ব্যাপক বৈশ্বিক সহায়তা পাওয়া গেছে।
৪. সংস্কারের পথরেখা দেওয়া হয়েছে। সংস্কারের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ হবে, তখন সংস্কার কতটুকু করা হবে এবং সেটার ওপর নির্ভর করবে নির্বাচনের তারিখ।
৫. এই তিন মাসে বন্যা, গার্মেন্টসে অস্থিরতাসহ অনেকগুলো সমস্যা ছিল। সেসব সমস্যা থেকে দেশকে উত্তরণের দিকে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews