1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

পাকিস্তানে চেক পোস্টে সন্ত্রাসী হামলা: ৭ সৈন্য নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি চেক পোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার গভীর রাতে কালাতের জোহান এলাকায় একটি নিরাপত্তা চেক পোস্ট লক্ষ্য করে ভারী অস্ত্র, রকেট এবং গ্রেনেড দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শাহ মর্দানের কাছে অবস্থিত ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেক পোস্টে সন্ত্রাসীরা আক্রমণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। এতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়। তবে গোলাগুলির সময় সাত সৈন্য প্রাণ হারান।

কালাত বিভাগের কমিশনার নাঈম বাযাই জানিয়েছেন, হামলায় সাতজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। হতাহতদের কোয়েটার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা চেক পোস্টটি চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ চালায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বন্দুকযুদ্ধ। পরে আরও একটি সেনা দল ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের মোকাবিলা করে।

কালাতের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, প্রায় তিন ডজন সন্ত্রাসী চেক পোস্টে হামলায় অংশ নিয়েছিল।

এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। স্থানীয়রা জানিয়েছেন, মাঝরাত থেকে ভোর পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।

হামলার পর জোহান ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বেলুচিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রদেশের শান্তি ও উন্নয়নের শত্রু। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট