শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র বিজিবির হাতে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।তিনি গাজিপুর ৪৩ নং ওয়ার্ডের পাগান গ্রামের মৃত মোহাম্মদ আলী খানের ছেলে।

মঙ্গলবার ( ১৯ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ৩ টার দিকে অধিনায়কের দিকনির্দেশনায় শিকারপুর বিওপির টহলদল শিকারপুর সীমান্তবর্তী বেতনানদী এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পথ দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগরীর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি শার্শা উপজেলার স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবী’র মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তি বদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews