1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাগেরহাট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার( ১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কোর্ট চত্বর এলাকা প্রদিক্ষণ শেষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মেহেরুন নেছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালি ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জজকোর্টের পিপি এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির কোষাধ্যক্ষ সৈয়দা তৈফুন নাহার, পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হাসান তরফদার সহ-সভাপতি মোসাঃ খুরশিদা রহমান জুই ,সদর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ইমরান কবির রুমেল প্রমূখ। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কমিটির নির্বাহী সদস্য আল আমিন খান সুমন, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, মোঃ মুহিতুর রহমান ,সেখ সাকির হোসেন, কাজী সাইদুর রহমান সবুজ ,মিনারা হোসেন রেখা, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, নির্বাহী সদস্য এ্যাডভোকেট সাইফুল্লাহ সুমন, এ্যাডভোকেট তানিয়া খানম, পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কাজল, সদস্য আবিদা সুলতানা, আকলিমা আক্তার হেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট