1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আটটি মেগা প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক এবং ছেলে সজীব ওয়াজেদ জয়সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে ৫ সদস্যর একটি দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন— উপ-পরিচালক মো. সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এস এম রাশেদুল হাসান এবং এ কে এম মর্তুজা আলী সাগর।

এর আগে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জানিয়েছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

দুদক সূত্র জানিয়েছে, আশ্রায়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্পসহসহ ৯টি প্রকল্পে অন্তত ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট