মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রদূতের ক্যাম্পাস পরিদর্শন, খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: খুলনা বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সকালে শহিদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরা হয়।

সভায় উপ-উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবরেশনে আগ্রহী। খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয় হলেও প্রকৌশল বিজ্ঞান, জীববিজ্ঞান, চারুকলা, সমাজিক বিজ্ঞানসহ নানা ধরনের সাবজেক্ট চালু থাকায় এখানে শিক্ষা ও গবেষণার পরিবেশ বৈচিত্রময়। তিনি ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিয়ে প্রশংসা করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে এ সকল বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপনের ব্যাপারে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews