মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৬ নারী-পুরুষ-শিশু ও ১২ লাখ টাকার ভারতীয় পন্য আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় শার্শা সীমান্তের বেনাপোল সহ একাধিক বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকার ভারতীয় মাদক, কম্বল, ফেনসিডিল ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পন্য উদ্ধার করে যশোরের ৪৯ বিজিবি’র সদস্যরা।

আটককৃতরা হলো-আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), বনানী শিকদার (৩৫, শাহিনুর রহমান (৩৫), জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)। এরা সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও পিরোজপুর জেলার বাসিন্দা

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃতরা ভালো কাজের আশায় গত ১৮ এবং ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে তারা দালালের মাধ্যমে ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত হতে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করে।এ সময় ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৬ জন বাংলাদেশীকে আটক করে। তাদের মধ্যে ৪জন নারী, ১১জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews