1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে গভীর রাতে ছিন্নমূল শীতার্তদের পাশে জেলা পুলিশ

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে গভীর রাতে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার(০৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ ও পুনাকের সভানেত্রী শোভা আরিফ শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় ও নৈশ্য প্রহরীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশি হত-দরিদ্র শীতার্তরা।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, কিছু দিন ধরে জেলায় প্রচন্ড শীত পড়েছে। এই সময়ে ছিন্নমূল মানুষেরা খুবই বিপাকে রয়েছেন। তাদের একটু উষ্ণতা দিতে জেলা পুলিশ ও পুনাকের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে জেলা পুলিশের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পুনাক, বাগেরহাটের সভানেত্রী শোভা আরিফ বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এর ধারাবাহিকতায় বাগেরহাটের শীতার্ত মানুষের মাঝে জেলা পুলিশ ও পুনাকের পক্ষ থেকে যৌথভাবে কম্বল বিতরণ করা হয়েছে। ##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট