শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: মাদক নয় খেলাধুলায় মিলবে জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ৪দিন ব্যাপী যদুনাথ স্কুল এন্ড কলেজের ১০২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারী) বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উদ্ভোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জিব দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা
অফিসার এস এম সায়েদুর রহমান। জেলা কৃষক দলের সভাপতি সৈয়াদ আসাফুদৌলা জুয়েল, বিএনপি নেতা খ ম জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews