শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

খুলনায় শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনার স্কপভুক্ত সংগঠনসমূহ এবং জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। শ্রম সংস্কার বিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমিশনের প্রধান ড. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের প্রধান বলেন, শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শ্রমিকের সকল সমস্যা বিষয়ে জানতে চেষ্টা করছে এই কমিশন। শ্রমখাত অনেক বড় একটি সেক্টর। এই সেক্টরে প্রায় আট কোটি শ্রমিক কাজ করছে। শ্রমখাতের কিছু সমস্যা বহু দিনের পুরনো। তাই সমস্যাগুলোর সমাধান করতে কিছুটা সময়ের প্রয়োজন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরাও আন্দোলনে শরীক হয়।
কমিশনের প্রধান বলেন, আপনারা যারা বিভিন্ন সংঠনের প্রতিনিধি হয়ে মতবিনিময় সভায় উপস্থিত আছেন, আপনাদের আলোচনার মাধ্যমে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের অধিকারের বিষয়টি উঠে আসবে বলে আশা করা যায়। এর মাধ্যমে ঐ সমস্যাগুলো সমাধান খোঁজার পথও তৈরি হবে। তিনি আরও বলেন, খুলনা শহর বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহৎ শিল্পনগরী হিসেবে পরিচিত। বর্তমানে এই নগরটির সেই ঐতিহ্য মৃতপ্রায়। এখানকার শ্রমিকদের জীবন এখন অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে এই সমস্ত কষ্টগুলো দূর করতে করণীয় বিষয়গুলো কমিশনের সুপারিশে উঠে আসবে।
মতবিনিময় সভায় শ্রম সংস্কার কমিশনের কো-অপ্ট সদস্য মোঃ রাজেকুজ্জামান (রতন), খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম, খুলনা শ্রম দপ্তরের পরিচালক মোঃ মনিরুল আলম, শ্রমিক নেতা মোঃ মুজিবুর রহমানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews