1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির বাৎসরিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি পতেঙ্গা থেকে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড

বিইএফ এবং সংশ্লিষ্ট মালিক প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনাস্থ বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এবং সংশ্লিষ্ট মালিক প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা বুধবার সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের প্রধান বলেন, শ্রম সংস্কার কমিশন রিপোর্ট দেবে এখাত সংশ্লিষ্টদের সুপারিশের ওপর ভিত্তি করে। কোথায় কাঠামোগত পরিবর্তন আনা দরকার, কোন প্রক্রিয়ায় সংস্কার হওয়া দরকার এবং কোন নীতিমালারভিত্তিতে পরিবর্তন করতে হবে সে বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা এই শ্রম সংস্কার কমিশনের কাজ। শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে হলে আইন-কানুনের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হওয়া দরকার। তখনই অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা যাবে যখন একটি গতিশীল অর্থনীতি নিশ্চিত হবে। সেই গতিশীল অর্থনৈতিক কর্মকান্ডে ন্যায্যভাবে সবাই যেন অংশ নিতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
মতবিনিময় সভায় খুলনায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, রাজশাহী বিশ^বিদ্যালয়ে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এর শিক্ষক প্রফেসর ড. জাকির হোসেন, শ্রম সংস্কার কমিশনের কো-অপ্ট সদস্য মোঃ রাজেকুজ্জামান (রতন), বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিমসহ মালিক প্রতিনিধিরা বক্তৃতা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট