1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা মঙ্গলবার সকালে খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
প্রধান অতিথি বলেন, খুলনাকে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। এ সময়ে আমাদের শিশুদের সঠিক সময়ে যে টিকাগুলো দেওয়ার কথা থাকে সেটা দেওয়া সম্ভব হয় না। ফলে শিশুদের জন্য টিকাদানের যে নির্ধারিত সময় থাকে সেই সময়ে টিকা নিতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক সময় দেখেছি বাংলাদেশে শিশুদের টিকা দেওয়ার হারটাও কম ছিল। যার ফলে শিশুদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে বড় হতে হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে আমাদের বাচ্চাদের আগের পরিস্থিতি তেমন মোকাবেলা করতে হচ্ছে না। ডাক্তারদের প্রশংসা করে বিভাগীয় কমিশনার বলেন, এটার জন্য আপনাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেছেন বলেই বাচ্চাদের সেই সমস্ত চ্যালেঞ্জ এর হাত থেকে উত্তরণ হতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল বাচ্চারা টিকাদান থেকে থেকে বাদ পড়েছে তাদেরকে টিকাদানের আওতায় আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করার জন্য আহবান জানান। প্রতিটি শিশু যেন এই টিকাগুলো পায় এ বিষয়েও আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে।
খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় পরিবার-পরিকল্পনা কার্যালয়ের পরিচালক বিকাশ কুমার দাস, খুলনা ইউনিসেফ এর চীফ মোঃ কাওসার হোসেন খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ইউনিসেফ এর সহযোগিতায় খুলনা স্বাস্থ্য বিভাগ এই অনুষ্ঠানটি আয়োজন করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট