1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির উদ্যোগে ফুলতলায় মাশরুম চাষ প্রশিক্ষণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: ব্র্যাক মাইক্রোফাইনান্স (প্রগতি) কর্মসূচির সাউথ ওয়েস্ট ডিভিশনের খুলনা-১ অঞ্চলের ফুলতলা এরিয়ার উদ্যোগে তিনদিনব্যাপী বিনামূল্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাক মাইক্রোফাইনান্সের ডেপুটি প্রোগ্রাম হেড আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সাঈদ হামদুন, মোঃ হাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক আবু নাছির মিয়া, জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, হেড অফিসের প্রতিনিধি নওশীন নওয়ার, এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “ব্র্যাক প্রতিষ্ঠার শুরু থেকেই দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাক বর্তমানে বিশ্বের এক নম্বর এনজিও হিসেবে স্বীকৃত। নারী ও পুরুষ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির মাধ্যমে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।”

মাশরুম চাষ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বনির্ভর করে তোলা এবং বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণে মাশরুম চাষের কার্যকর কৌশল ও বাস্তবিক দিকগুলো তুলে ধরেন খুলনার ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামের শাহানা মাশরুম হাউজের সফল উদ্যোক্তা অলিয়ার রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট