1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেড ড্রেজারসহ আটক ২৬

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মানিকগঞ্জের হরিরামপুরে কোস্টগার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার, ৩ টি বাল্কহেড এবং নগদ টাকাসহ ২৬ জন বালু উত্তোলনকারী আটক।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড অস্থায়ী কন্টিনজেন্ট পাটুরিয়া ও আউটপোস্ট রাজবাড়ি এর সমন্বয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন ইলিশার চর সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার, ৩ টি বাল্কহেড এবং নগদ ৮৫ হাজার টাকাসহ ২৬ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

আটককৃত বালু উত্তোলনকারীদের বিবরণঃ

হাসান (৩২), শরফউদ্দিন (২০), মোঃ রাসেল (৩০), শাহবুদ্দিন (২৬), মোঃ রাকিব (২৫), ফয়সাল (৩৬), সাইফুল (২৪) ও রাসেল (২৮) -বরিশাল, আবুসায়েদ (২৫) -পিরোজপুর, মুজিবুর রহমান (৫৫) -বাগেরহাট, শামীম (৩৫) -পটুয়াখালী, জুয়েল (৩১), আঃ রাজ্জাক (৬০) ও তোতা মোল্লা (৫০) -ঢাকা, শফিউল আজম (৫২) ও আমিরুল ইসলাম (৫৪) -মানিকগঞ্জ, রাসেল (৩২), রফিকুল ইসলাম (২২) ও শাকিল (১৬) -লক্ষ্মীপুর, ফয়সাল (৩০) -মুন্সিগঞ্জ, হাবিবুর (২৬) ও আব্দুল্লাহ (১৬) -বরগুনা এবং সুজন (২৬), বিপ্লব (৩০), রাসেল (২৫) ও মিঠু (২৭) -নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিরামপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ২ জন (শাকিল ও আব্দুল্লাহ) অপ্রাপ্তবয়স্ক আসামিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট