1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন আয়াতুল্লাহ খামেনির দাফনের তারিখ জানাল আয়োজক কমিটি ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়-স্বরাষ্ট্রমন্ত্রী বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী? একনেকে ২,২৬৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন দাকোপে কারিতাসের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিরসন কর্মপরিকল্পনা যাচাই প্রকল্পের সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান রবিবার কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা কেসিসি’র মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কেসিসি এলাকার রাস্তাগুলো ভবিষ্যতে দুই বেলা ঝাড়ু দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকালে সকল কর্মকর্তা-কর্মচারীসহ পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুপুর থেকে রাত ১০টায় মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। ইতোমধ্যে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখার বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছে। একটি গ্রীণ ও ক্লিন শহর উপহার দিতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের সাতশত ২৮জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে পাঁচ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট