রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর হামলা, পাল্টা গুলিতে সন্দেহভাজন নিহত

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যদের পাল্টা গুলিতে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হন। ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার কিছু পরে ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি ছোড়া শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।

পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত পথচারীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো নিরাপত্তা কর্মকর্তা আহত হননি বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। তবে প্রেসিডেন্টের নিরাপত্তা কিংবা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে প্রভাব পড়েনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছে, নিহত সন্দেহভাজনের নাম নাসেয়ার বেস্ট, বয়স ২১ বছর। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে মানসিক স্বাস্থ্যজনিত কারণে তাকে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

ঘটনার সময় হোয়াইট হাউসে থাকা সাংবাদিকরা পরপর কয়েকটি গুলির শব্দ শুনতে পান। এরপর নিরাপত্তা সদস্যরা দ্রুত সাংবাদিকদের প্রেস ব্রিফিং কক্ষে সরিয়ে নেন এবং পুরো এলাকা লকডাউন করা হয়।

বিভিন্ন সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে ১৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী সিক্রেট সার্ভিস সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিলেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হোয়াইট হাউসের লকডাউন তুলে নেওয়া হয়। ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews