বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দাকোপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দিনব্যাপি বিভিন্ন কর্মসুচীর মধ্যে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, জোহর বাদ উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদে কোরআন খানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক দীপক সরদার, বেনী মাধব বিশ^াস, গাজী জাহাঙ্গীর আলম, মোঃ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদাউস, কামরুল ইসলাম টুকু, মহিদুল হাওলাদার, এস এম ফয়সাল হোসেন, ইমরান হোসেন, হাফিজুর রহমান, মোঃ মহিবুর রহমান, গাজী আরশাফ, আঃ রহিম তালুকদার, রউফ সরদার, মউজ উদ্দিন সরদার, ঈছা সানা, গোলাম কাদের, আরিফ বিশ^াস, শহিদুল মোল্ল্যা, হালিম হাওলাদার, বাবু হাওলাদার, মনিরুল ইসলাম খান, সুদাম রায়। অন্যান্যের মধ্যে বক্ততা করেন বিএনপি নেতা মানস গোলদার, তরিকুল ইসলাম নান্নু, সুব্রত রায়, জাকির শেখ, সাত্তার সরদার, মাসুদ আহম্মেদ, হাবিবুল্লাহ গাজী, সঞ্জয় সাহা, শফিকুল ইসলাম মোল্ল্যা, আজিম হাওলাদার, মিনারুল ইসলাম, শাহাবুদ্দিন গাজী, মাজেদুল ইসলাম, আমল গোলদার, দেলোয়ার হোসেন, সুমন কাজী, কৌশল্যা রায়, মনজিলা বেগম, জি এম রুম্মন, ইয়াসিন শেখ প্রমুখ। সভায় শেষে একটি শোক র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews