1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪ হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর হামলা, পাল্টা গুলিতে সন্দেহভাজন নিহত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান গরমে পাইকগাছায় কচি তালের শাঁসের কদর বেড়েছে, প্রতি সপ্তাহে ঢাকায় যাচ্ছে ২-৩ ট্রাক চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় নৌপথে কোস্টগার্ডের টহল জোরদার

বেনাপোল সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (৩০ মে) বিকালে বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়ন এর টহলদল বেনাপোল, পাঁচপীরতলা, রঘুনাথপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোটরসাইকেল, শাড়ী, কম্বল, থ্রি-পিস, চকলেট, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।যার সিজার মূল্য ১৫ লাখ ৭২ হাজার ১০০ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়।জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং সাধারণ মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট