রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

বিয়ের কেনাকাটায় এসে ভাগ্য খুলল হবু দম্পতি খুলনার তানভির-তামান্না জিতলেন এক লক্ষ টাকা

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
oppo_34

মোঃ জাহিদুল ইসলাম :: বিয়ের প্রস্তুতির আনন্দে আরও একটি রঙিন পরত যুক্ত হলো খুলনার হবু দম্পতি তানভির ইসলাম ও তামান্না ইয়াসমিনের জীবনে। হারল্যান স্টোরের আলোচিত ক্যাম্পেইন ‘লাখ টাকায় লাইফ সাজাই’-এর তৃতীয় বিজয়ী হিসেবে তারা পেয়েছেন এক লক্ষ টাকার পুরস্কার।

গত ১ জুন, বিয়ের শপিং করতে গিয়ে হারল্যান স্টোর খুলনা আউটলেটে নিওর ও লিলি ব্র্যান্ডের মোট ৪,৭৬৫ টাকার পণ্য কেনেন তানভির ও তামান্না। আর তাতেই ভাগ্য খুলে যায় এই নবদম্পতির। ঈদুল আজহা উপলক্ষে হারল্যানের এই বিশেষ ক্যাম্পেইনে তারা হয়ে যান তৃতীয় ১০০,০০০ টাকার বিজয়ী।

এই আনন্দঘন মুহূর্তকে ঘিরে ৩ জুন, মঙ্গলবার হারল্যান স্টোর খুলনা আউটলেটে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠান। বিজয়ী জুটির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন রিমার্ক হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন এবং কনটেন্ট ক্রিয়েটর বারিশা হক। উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

অনুষ্ঠানে মামনুন হাসান ইমন বলেন, “হারল্যান মানেই নতুন নতুন চমক। তানভির-তামান্নার এই বিজয়ী হওয়ার ঘটনা আমাদের ক্যাম্পেইনকে আরও অর্থবহ করে তুলেছে। তাদের হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।”

বারিশা হক বলেন, “হারল্যানের ক্যাম্পেইন সবসময়ই ব্যতিক্রমী। এই ক্যাম্পেইনের মাধ্যমে হবু দম্পতির জীবনে এক অনন্য মুহূর্ত সৃষ্টি হয়েছে। আমি তাদের বিবাহিত জীবনের জন্য শুভকামনা জানাই।”

আবেগাপ্লুত হয়ে বিজয়ী তানভির ও তামান্না বলেন, “বিয়ের কেনাকাটা করতে এসে এভাবে এক লক্ষ টাকা পেয়ে যাব, তা ভাবতেই পারিনি। অথেনটিক পণ্য কিনে এমন পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের। হারল্যান স্টোরকে ধন্যবাদ জানাই এমন স্মরণীয় অভিজ্ঞতার জন্য।”

হারল্যান স্টোরের ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইনে দেশজুড়ে ১৫০টিরও বেশি আউটলেট থেকে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটায় যেকেউ পেতে পারেন এক লক্ষ টাকার পুরস্কার। সেইসঙ্গে রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার ও ৬০% পর্যন্ত ডিসকাউন্ট।

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র সহযোগী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি পরিচালিত হারল্যান স্টোর দেশে অথেনটিক ও লাক্সারি কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য সরবরাহে অগ্রণী ভূমিকা রাখছে। জনপ্রিয় সব তারকাদের অংশগ্রহণে এই ব্র্যান্ড এরই মধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করেছে।

হারল্যান স্টোরের পণ্য পাওয়া যাচ্ছে দেশের সব আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews