1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

শার্শায় নাগরিক পাটির আয়োজনে আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে
Oplus_131074

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় ‘জুলাই বিপ্লব, সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে’ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আয়োজনে শার্শা উপজেলা অডিটোরিয়াম আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,৭২’এর সংবিধান বাতিল করতে হবে। গন পরিষদ নির্বাচন দিতে হবে। সংস্কারের আগে কোন নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না বলে তারা মত প্রকাশ করেন।আতঙ্ক এবং ভয়কে জয় করে আজ আমাদের বসতে হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে আমরা বসতে বাধ্য হয়েছি। লুটেপুটে খাওয়ার জন্য আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করি নাই। অনেক কষ্টে আমরা জুলাই বিপ্লব জয় করেছি। সে সময়ের প্রশাসন ও আমাদের কোন সহযোগিতা করেনি। বরঞ্চ আমাদের আন্দোলনকে বিরোধীতা করেছে। সে সময়ের প্রশাসন যুবলীগ ও ছাত্রলীগরা আমাদের প্রতি অমানুষিক নির্যাতন করেছে।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) সাকিব শাহরিয়া। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক রাস্ট্রচিন্তক বেনজীন খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সদস্য ইয়াহিয়া জিসান। এসময় যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক রাশেদ খান, শহীদ আব্দুল্লাহ এর পিতা আব্দুল জব্বার, শহিদ জাবেরের পিতা নওশের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট