বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বন্দর সংশ্লিষ্টদের।

১৩ জুন শুক্রবার সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার।

এ ছাড়া বন্দরে আসা বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এ ভাইরাসের প্রতিরোধে বিদেশি জাহাজের নাবিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে। কারও মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে। বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রফতানি একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে। আমদানি রপ্তানিকারকরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য।

এ ছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews