শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

বটিয়াঘাটায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। সহকারি কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাত-ঈল ইভান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপংকর, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অভিজিৎ মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। অতিথিবৃন্দ অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews