1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ বিএনপি নেতার, সংকট নিরসনে পাশে থাকার আশ্বাস।

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জিয়া চ্যারিটেবল মামলার আসামী বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। বুধবার দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় তিনি রোগী, রোগীর স্বজন ও চিকিৎসকদের কাছ থেকে হাসপাতালের সংকট বিষয় জানেন। সংকট নিরসনে আশ্বাস দেন।রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগে খুশি রোগী ও রোগীর স্বজনরা।
পরিদর্শন শেষে তিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ ও আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক এর সাথে সাক্ষাৎ করেন। তারা চিকিৎসক, জনবল সংকটসহ ভবনের দুর্দশার কথা জানান এই নেতাকে।
বিএনপির নেতাকর্মীরা জানান, খান মনিরুল ইসলাম শুধু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় জেলার প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য পরিদর্শন করছেন। শুধু স্বাস্থ্য বিভাগ নয় শিক্ষা সহ এলাকার উন্নয়ন কর্মকান্ড, মাদক, সন্ত্রাস ও সামাজিক অনাচারের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা রাখছেন । আর এই কর্মকাণ্ড ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান নেতাকর্মীরা।
বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই নাজুক। হাসপাতালটি নিজেই রোগী। চিকিৎসক নেই, ভবন নেই খুবই খারাপ অবস্থা। এসব সংকট নিরসনের জন্য সবার পাশে থাকার আশ্বাস দেন এই নেতা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট