বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ নৌবাহিনী ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস-২০২৫’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সামরিক জাদুঘরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অবঃ)। এছাড়াও সেমিনারে সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান, সমুদ্র গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ, হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ এবং গবেষণা পরিচালনাকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সমুদ্রে জাহাজসমূহের নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ ও কার্যকরী ব্যবহারে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। এজন্যই এ বছর ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ এর প্রতিপাদ্য – ‘Mapping: Enabling Ocean Action’। দেশের সুনীল অর্থনীতি, সামুদ্রিক ব্যবস্থাপনা ও সমুদ্রতলদেশের মানচিত্রায়নে হাইড্রোগ্রাফির ভূমিকা অপরিসীম। এই গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকরা আজ সেমিনারে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্তের প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে সমুদ্র সম্পদের নিরাপদ, টেকসই ও কার্যকর উপযোগিতার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার দেশীয় প্রতিনিধি হিসেবে ১৯৮৩ সাল হতে সমুদ্র ও সমুদ্র বন্দর সংলগ্ন নদীপথে হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নটিক্যাল চার্ট প্রকাশের দায়িত্ব পালন করে আসছে যা বঙ্গোপসাগরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জাহাজসমূহের নিরাপদ চলাচলে অপরিহার্য। বাংলাদেশ নৌবাহিনী ও সংশ্লিষ্ট সকলে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত, উদ্ভাবনী প্রযুক্তি ও ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে দেশের সমুদ্র অঞ্চলের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews