1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

বেনাপোল ইসলামী ব্যাংকের উদ্যোগে শরিয়াহ পরিপালন শীর্ষক সচেতনমূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বেনাপোল শাখার উদ্যোগে ‘গ্রাহক/কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে ব্যাংকিং কার্যক্রম শরিয়াহ পরিপালন শীর্ষক সচেতনমূলক প্রোগ্রাম অনুষ্ঠিত। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র প্রোগ্রাম অফিসার জাকির হোসেন।

ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক সচেতনমূলক প্রোগ্রামটি মঙ্গলবার (২৪ জুন ) বেনাপোল ইসলামী ব্যাংক বাংলাদেশ শাখার তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

ব্যাংকের কর্মকর্তা – কর্মচারী বলেন, ব্যাংকিং কার্যক্রমে পেশাদারিত্বের পাশাপাশি নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনের সকল স্তরে শরী‘আহ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উদ্দেশ্য সাধিত হয়। মানবজীবনের সকল ঈন্দ্রিয় কাজে লাগিয়ে সামাজিক বিধিবিধান, ধর্মীয় অনুশাসন, সহনশীলতা, নীতির বাস্তবায়ন, নীতিসিদ্ধ ধারণা প্রণয়ন, শরীআহর নীতি, প্রক্রিয়া ও মানদণ্ড স্বতস্ফুর্তভাবে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে ইসলামী ব্যাংকিং পূর্ণতা পায়। ইসলামী শরীআহ সকল সমস্যা সমাধানের উৎস। মানবতার সেবা, উন্নত জীবন ও মর্যাদার জন্য ইসলামী শরীআহ ও ইসলামী ব্যাংকিং অত্যন্ত জরুরি। দেশের অন্যান্য ব্যাংক এর লেনদেন ব্যবস্থা আর ইসলামী ব্যাংকের লেনদেন ব্যবস্থায় ভিন্ন রয়েছে। গ্রাহকরা যখন বিনিয়োগ গ্রহণ করবেন সে সময় বিনিয়োগ পদ্ধতি বুঝে ও শরি

আহ মোতাবেক ‌ বিনিয়োগ গ্রহণ করবেন ও লেনদেন করার আহবান ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা।

বেনাপোল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল হোসেন বলেন, ইসলামী ব্যাংকিং পরিচালনায় শরীআহর নীতি ও প্রচলিত আইন দুটোই পরিপালিত হয়। ইসলামী ব্যাংকিং যথাযথ পরিচালনা করতে ব্যাংকার, গ্রাহক ও স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সকলের জীবনাচরণ ও পেশাদারিত্বের ক্ষেত্রে সামাজিক ও মানবিক মূল্যবোধ, কল্যাণকামিতা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিপালন সংস্কৃতি লালন করার জন্য আহ্বান জানান তিনি

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুল হাই, মাওলানা মোঃ ইলিয়াস হোসেন,মাওলানা মোঃ আনোয়ারুল কবির, মোঃ রেজাউল ইসলাম বেনাপোল পোর্ট থানা আমীর,মোঃ আঃ ওয়াহিদ দুদু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট