1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

খুলনায় খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় ওএমএস কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: খুলনা মহানগরীতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম মূল্যে চাল ও আটা বিক্রির লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চালু রাখা হয়েছে। মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে ওএমএস ডিলারের মাধ্যমে এবং বাকি ২৬টি ওয়ার্ডে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সরাসরি খাদ্য সামগ্রী বিক্রয় ও বিতরণ করা হয়।

গতকাল (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এক টন করে চাল ও এক টন আটা বিক্রি করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের খুলনা মহানগর শাখা এই কার্যক্রম বাস্তবায়ন করে।

এ সময় মহানগরের ৩১টি ওয়ার্ডে থাকা প্রতিটি ডিলার পয়েন্ট এবং ট্রাক সেলের বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন খুলনা ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড
(ডিসি ফুড) কাজী সাইফুদ্দিন ও মহানগর খাদ্য পরিদর্শক কর্মকর্তা রাশেদ আহমেদ আল রিপন।

পরিদর্শন শেষে তাঁরা জানান, বর্তমানে ওএমএস ডিলারদের সঙ্গে একটি মামলা হাইকোর্টে চলমান রয়েছে। তাদের দিয়ে পরিচালনা করা সম্ভব হচ্ছে না তবে সরকারের নির্দেশনা অনুযায়ী দরিদ্র জনগণের কাছে খাদ্য পৌঁছে দিতে আমরা খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

অন্যদিকে খাদ্য অধিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তারা মনে করেন, এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট