1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

বেনাপোলে এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্প্রতিবার (৩ জুলাই) সকাল ১১ টার সময় প্রেসক্লাব বেনাপোলে এক অনুষ্ঠানে এ উপলক্ষে কেক কাটা হয়।

বাংলাদেশ প্রতিদিনের বেনাপোল প্রতিনিধি এবং প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব এর সঞ্চালনায় ও প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এবং এনটিভির বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কাজী নাজিব হাসান এনটিভির ভূয়োসি প্রসংসা করে বলেন, মিডিয়া জগতে এনটিভি দেশ সেরা একটি টেলিভিশন চ্যানেল। এটি শুধু বাংলাদেশে সম্প্রচারিত হয় না। বিশ্বের অনেক দেশে এই টেলিভিশন সম্প্রচারিত হয়। এর সংবাদ এবং বিনোদনগুলো দেখার মতো এবং মানসম্পন্ন। আমি উক্ত চ্যানেলের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।

এ ছাড়া আরো ও উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের সাজেদুর রহমান, দৈনিক সংবাদের দেবুল কুমার দাস,এসএ টিভির নাসির উদ্দিন, বাংলা ট্রিবিউন এবং বৈশাখী টেলিভিশনের মোঃ সেলিম রেজা, এশিয়ান টিভির মোঃ মিলন হোসেন, দৈনিক সংগ্রামের মশিয়ার রহমান, দৈনিক আমার সংবাদের ফারুক আহম্মেদ, দৈনিক লোকসমাজের মনিরুল ইসলাম মনি, ইনডিপেনডেন্ট টিভির আব্দুর রহিম, দৈনিক যায়যায় দিনের জিএম আশরাফ, দৈনিক মানবজমিনের আল মামুন বাবু,দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম ও আনন্দ টিভির নাসির উদ্দিন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আগত অতিথিরা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ উপস্থাপনায় এনটিভির প্রশংসা করেন। একইসঙ্গে এনটিভির সাফল্য কামনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট