বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে-খাদ্য উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে। খাদ্য নিরাপত্তার মূল সৈনিক হলো কৃষক। তারা যেন তাদের উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রয় করতে পারে সেই দিকে নজর দিতে হবে। দেশে বোর ধানের বাম্পার ফলন হয়েছে।
তিনি শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, খাদ্যপণ্য স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে। গত বছরের তুলনায় এবছর তিন লাখ টান বেশি মজুদ রয়েছে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বীজ, সার যেন সহজে কৃষকেরা পায় সেদিকে নজার দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান অতিথি।
তিনি আরও বলেন, সরকার ওএমএস ও টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ এই মাসের মাঝামাঝি সময়ে শুরু করবে। এসব কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৩ লাখে উন্নীত করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কার্যক্রম বছরে পাঁচ মাস চালু ছিলো। এ অর্থবছর থেকে পাঁচ মাসের স্থলে ছয় মাস চালু থাকবে।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসার অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ^াস, খুলনা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ অংশ নেন।
উল্লেখ্য, ২০২৫ সালে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫০৩৭.০০ মে.টন, অর্জন ৪৭৪৪২.৩৬০ মে. টন। সিদ্ধ চাল লক্ষ্যমাত্রা ১৭৩৩১৯.০০০ মে. টন এবং অর্জন ১২৪৩৭৮০৮৯৬ মে. টন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews