বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষা উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা এবং ভোকেশনাল স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এতে সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা। কারণ হাতে-কলমে কাজ করার সময় আমদের এসেছে। বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে, আমাদের প্রযুক্তি শিক্ষতে হবে। বিজ্ঞান শিক্ষতে হবে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। তারা নিজেরাই সেটা মনে করেন। তারা তো তাদের মূল লক্ষ্য পালন করবেনই এবং রাষ্ট্রও চায় তারা যেন কোয়ালিটি কারিগরি দক্ষতা গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য এ সরকারের বড় রকমের প্রয়াস রয়েছে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। হয়তো আমাদের হাতে তেমন সময় নেই। কিন্তু তার পরেও কারিগরি শিক্ষার উপর আগের থেকে এখন আমদের অনেক জোর দিতে হবে। সে দিক থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। সে কারণে বেশ কিছু কার্যকরী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদের সময় শেষ হওয়ার আগেই আমরা চাই কিছু কিছু কাজ করে দেবো।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি মো. জামাল উদ্দিন মিঞা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews