বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হকের ৪টি ব্যাংক হিসেবে থাকা ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

এদিন হামিদুল হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী।

আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) হামিদুল হক তার ব্যাংকে থাকা অর্থ উত্তোলন হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। এমতাবস্থায় তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews