1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহষ্পতিবার (১০ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও যশোরের জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন ও তার পরিবারের লোকদের সাথে কুশলাদি বিনিময় করেন। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূলের সাথে এ সময় উপস্থিত ছিলেন

যশোরের জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলার সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস,

বেলাল হোছাইন,রেজাউল করিম, ফারুক হাসান, শার্শা উপজেলার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী, বেনাপোল থানা সেক্রেটারি নূরুল হকসহ আরো অনেকে।

বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন ‘শহীদেরা আমাদের প্রেরণার উৎস, তাদের আত্মত্যাগ এ জাতি কখনোই ভুলবে না। শহীদের রক্তের উপর দিয়েই এ দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে।’তাদের এ অবদান আমাদের তথা বাঙ্গালী জাতির জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে।

প্রসঙ্গত জুলাই গণঅভ্যুত্থানে যখন দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে শহীদ আব্দুল্লাহ ৫ আগস্ট বেলা দুটোর সময় শহীদ সোহরাওয়ার্দী কলেজের তাঁতি বাজার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আন্দোলন করছিল।আব্দুল্লাহ শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আব্দুল্লাহ প্রতিদিনই সোহরাওয়ার্দী কলেজ এলাকায় ছাত্রদের সাথে রাজপথে আন্দোলনে নামতো।

০৫ আগস্ট’২৪ গণভবন অভিমুখে ছাত্র জনতার যাত্রা শুরু হলে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এলাকায় ছাত্র-জনতার সাথে আব্দুল্লাহ যোগ দেয়। ছাত্র-জনতার উক্ত মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। দুপুর দুইটার দিকে আব্দুল্লাহর মাথায় পুলিশের গুলী বৃদ্ধ হয়ে সে মারাত্মক আহত হয়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। ৩ মাস ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৪ নভেম্বর সে শাহাদাত বরণ করে। পরবর্তীতে তার লাশ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট