1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল পেন্টাগন মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির প্রাণহানি যুদ্ধের ডামাডোলে ইরানে ‘আল-কুদস দিবস’ নতুন নেতার প্রতি আনুগত্য ও কঠোর দমনের হুঁশিয়ারি মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মোংলায় এক পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত: পাইকগাছায় যুবকের আত্মহত্যা সৌদির উপহারের খেজুর ৬৫টি মাদ্রাসা ও এতিমখানায় পাঠালেন চিতলমারীর ইউএনও বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

বিএনপি নেতার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মোস্তফা মোড়লের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোস্তফা মোড়ল শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগে জানা গেছে ১১ জুলাই শুক্রবার মোস্তফা মোড়ল আত্মীয়-স্বজনের মাধ্যমে জানতে পারেন কে বা কাহারা তার নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিএনপির চেয়ারপার্সন সহ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে। এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন সাবেক বিএনপি নেতা মোস্তফা মোড়ল। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির সাবেক এ নেতা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৫০৪ তারিখ ১১-০৭-২০২৫।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট