শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুল এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুল (বাংলা ও ইংরেজী মাধ্যম), খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুল ও নয়াবাটী হাজী শরিয়তউল্লাহ বিদ্যাপীঠ এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন করেছে।
কেসিসি প্রশাসক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মো: ফিরোজ সরকার শতভাগ পাশের গৌরব অর্জন করায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান এবং আগামীতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইসলামাবাদ কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় সর্বমোট ১’শ ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ৫৯ জন শিক্ষার্থী। খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল থেকে ৩টি বিভাগে সর্বমোট ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৬জন। নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ থেকে ৩টি বিভাগে ১’শ ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯ জন। উল্লেখ্য, নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে ২০২০ সাল থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
এভাড়া কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৬.৫৮ শতাংশ। ৩টি বিভাগ থেকে সর্বমোট ৪’শ ১১ জন শিক্ষার্থী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩’শ ৯৫জন উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১’শ ৫৫জন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews