শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪

জুলাই শহিদদের স্মরণে দাকোপে আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

দাকোপ প্রতিনিধি:: জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ থানার ওসি তদন্ত দেবাশিষ দাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত কুমার সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান, সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, উপসহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা সামিউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোহর সরকার, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা শম্পা বিশ্বাস, দাকোপ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল উসলাম, উপজেলা খেলাফাত মজলিসের সাধারণ সম্পাদক মুফতী মুস্তাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক বোখারী শিকদার ও রাহাত সরদার। সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews