বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জ এসেছি-নাহিদ ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জ এসেছি’। তিনি বলেন, মুজিববাদ ও সন্ত্রাসীদের হাত থেকে এ জেলাকে মুক্ত করতে হবে।

আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা গোপালগঞ্জে বসে ঘোষণা দিলে সারা বাংলাদেশ এখানে এসে জড়ো হবে। আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করেত আসি নাই, আমরা শান্তির জন্য এসেছি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুজিববাদ মুর্দাবাদ’, মুজিববাদীদের আমরা বাংলাদেশে, গোপালগঞ্জে খাড়া হতে দিবো না।’

এনসিপির আহ্বায়ক বলেন, মুজিববাদীরা মুক্তযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবারও পুনরুদ্ধার করবো, সমুন্নত করবো।

নাহিদ ইসলাম তার বক্তব্যের শেষে স্লোগান দেন, ‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews